দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৭ কর্মীর চাকরিচ্যুতি পুরোপুরি আইনসম্মত এবং দীর্ঘমেয়াদি সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
রোববার এক বিবৃতিতে ডিএসই জানায়, ২০২২ সাল থেকে চলমান পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ৩৫০ জন কর্মীর মধ্যে মাত্র ১৭ জনের চাকরির অবসান ঘটানো হয়েছে, যা মোট জনবলের ৫ শতাংশেরও কম।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬ ধারা এবং ডিএসইর সার্ভিস রুল অনুসরণ করে নোটিশের পরিবর্তে ক্ষতিপূরণ দিয়ে চাকরিচ্যুতির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আইনে নির্ধারিত চার মাসের পরিবর্তে মানবিক বিবেচনায় ছয় মাসের সমপরিমাণ বেতন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অব্যবহৃত ছুটির নগদায়নসহ সব আইনগত পাওনা পরিশোধ করা হবে।
ডিএসই বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, আইন, স্বচ্ছতা ও সুশাসনের নীতিমালা অনুসরণ করেই প্রতিষ্ঠানটির সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমএস/